বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

গাজায় স্থল অভিযানে নিহত ৪৩০ ইসরায়েলি সেনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

গাজার দক্ষিণাঞ্চলে হামাসের সঙ্গে সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। নিহত ২১ বছর বয়সী নোম শেমেশ জেরুজালেমের বাসিন্দা এবং শিমশন ব্যাটালিয়নের স্কোয়াড কমান্ডার ছিলেন।

টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায়, রোববার সকালে খান ইউনিস এলাকায় আরপিজি হামলায় তিনি নিহত হন এবং আরেক সেনা আহত হন। এ নিয়ে গাজা অভিযানে ইসরায়েলের মোট সেনা নিহতের সংখ্যা ৪৩০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে পুলিশ সদস্য ও বেসামরিক কর্মীও রয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। এখনো ৫৩ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত থাকতে পারে বলে জানায় আইডিএফ। সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর গাজা যুদ্ধ দ্বিতীয় অগ্রাধিকার পেয়েছে বলে জানিয়েছে দেশটি। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইতিমধ্যে ১০ জন নিহত হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102