বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ইরানে মোসাদের ২ সদস্য গ্রেফতার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য বলে অভিযোগ তুলে দুজন ব্যক্তিকে গ্রেফতারের দাবি করেছে ইরান।

তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আলবোর্জ প্রদেশ থেকে এই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা বিস্ফোরক ও ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুত করছিল।

ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়াযুদ্ধে লিপ্ত ইরান আগেও বহু ব্যক্তিকে মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার ও মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে, যারা ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করতে নাশকতা বা হত্যাকাণ্ডের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে তেহরানভিত্তিক থিঙ্ক-ট্যাংক ডিপ্লো হাউস-এর পরিচালক হামিদ গোলামজাদেহ বলেছেন, ইরানের জ্বালানি স্থাপনাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা দেশজুড়ে অস্থিরতা তৈরিতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি জনগণের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি করেছে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গোলামজাদেহ বলেন, নেতানিয়াহু ইরানিদের জন্য এক প্রকার উপকারই করেছেন। এই হামলাগুলোর পরিণতিতে ইরানিদের মধ্যে ব্যাপক ঐক্য দেখা গেছে। তিনি জানান, দেশের অভ্যন্তরে জনগণের মনোভাব এখনো অবিচল ও প্রতিরোধমুখী।

তিনি আরও বলেন, সবাই বলছে—এটা ইসলামী প্রজাতন্ত্র নিয়ে নয়, সরকার নিয়ে নয়, এমনকি সংস্কারপন্থিদের নিয়েও নয়, এটা শুধুই ইরানকে ঘিরে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102