বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তর গুঁড়িয়ে দিল ইরান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

ইসরাইলের আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দিয়ে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৪ জুন) প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইসরাইলকে ক্ষেপণাস্ত্রের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা।

২৪ ঘণ্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরাইলি বিমান হামলার পর তেহরানের প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে, যা সংবাদমাধ্যম দ্য টাইমসের যাচাই করা, তাতে দেখা গেছে তেল আবিবের কেন্দ্রীয় অংশে হামলাটি করা হয়েছে। যেখানে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত।

১৯ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, ইসরাইলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে, ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত করে।

ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে। তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে।

এর পেছনে তেল আবিবের কিরিয়া এলাকার মার্গানিট টাওয়ারটি দেখা যায়। যা আইডিএফ সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।

এর আগে, শুক্রবার সকালে ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়। এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণুবিজ্ঞানী নিহত হন। এরপর ইসরাইলে পাল্টা হামলা শুরু করে তেহরান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102