বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে থাকায় ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য নিজ দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের আগত ও বহির্গামী ফ্লাইট বন্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে দেশটির প্রধান বেন গুরিয়ন বিমানবন্দরও। শনিবার সকালে বিমানবন্দরের ওয়েবসাইটটিও অকার্যকর পাওয়া যায়। যদিও প্রতিবেশী জর্দান তার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে, তবে ইসরায়েল সতর্কতার অংশ হিসেবে কঠোর অবস্থান নিয়েছে।

পরিবহন মন্ত্রণালয় আরও জানিয়েছে, আকাশসীমা পুনরায় চালুর কমপক্ষে ছয় ঘণ্টা আগে গণমাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে, যাতে যাত্রীরা প্রস্তুতি নিতে পারেন।

এই সিদ্ধান্ত ইরানের পাল্টা হামলার প্রেক্ষিতে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এর ফলে ইসরায়েলের ভ্রমণ ও বিমান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102