বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া অধিদপ্তর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। অতিরিক্ত গরমে নাভিশ্বাস অবস্থা জনজীবনের। এমন অবস্থার মধ্যেই স্বস্তির খবর দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৬টায় প্রকাশিত ১২ ঘণ্টার বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। গরমের মাত্রা কিছুটা কমবে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে গরমের অস্বস্তি বজায় থাকবে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশে বর্ষা মৌসুম শুরুর অপেক্ষায় রয়েছে। তবে এখনো মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হয়নি। দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় মৌসুমি বায়ুর প্রভাব দেখা দিলেও রাজধানী এলাকায় তা পৌঁছায়নি।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-একটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

এতে আরও বলা হয়েছে, আজকের দিনে ঢাকার তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ভোর ৬টায় ঢাকায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102