বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ঈদুল আজহা উপলক্ষে ওমানে ৬৪৫ কারাবন্দির ক্ষমা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫

ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ ওমানের সুলতান হাইথাম বিন তারিক ৬৪৫ জন কারাবন্দিকে ক্ষমা ঘোষণা করেছেন।

ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ওমানি নাগরিকদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) সুলতানের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজকীয় বিবৃতিতে বিদেশি কারাবন্দিদের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে যে, মুক্তিপ্রাপ্ত এই বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে সরকারি খরচে দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মাননীয় সুলতান হাইথাম বিন তারিক মানবিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তারই প্রতিফলন হলো ঈদুল আজহার আগে ৬ শতাধিক কারাবন্দির মুক্তি এবং এদের মধ্যে বিদেশি নাগরিকদের রাষ্ট্রীয় খরচে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা।’

বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘ওমান সবসময়েই দয়া, ঐক্য এবং সামাজিক সংহতিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়। মাননীয় সুলতান মুক্তিপ্রাপ্ত কয়েদি এবং তাদের পরিবার-পরিজনদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন’।

১৯৫৫ সালে জন্মগ্রহণকারী সুলতান হাইথাম বিন তারিক ২০২০ সালে ওমানের সিংহাসনে আরোহণ করেন। তিনি একই সঙ্গে ওমানের সুলতান এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিংহাসনে আরোহণের পূর্বে তিনি ওমানের ফুটবল অ্যাসোসিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102