বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা,২১ জনের প্রাণহানি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

মধ্য মেক্সিকোর পিউবলা রাজ্যে একটি ট্রেলার-ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

পিউবলা সরকারের কর্মকর্তা স্যামুয়েল আগুইলার জানান, ঘটনাস্থলে ১৮ জন ও হাসপাতালে আরও ৩ জন মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেক্সিকান সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে মহাসড়কে ধ্বংসাবশেষের মাঝে ঘন ধোঁয়ার চিত্র দেখা গেছে। দুর্ঘটনাটি পিউবলা ও দক্ষিণাঞ্চলীয় ওহাকা রাজ্যের সংযোগকারী সড়কে ঘটে।
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনার হার বেড়েছে। বিপজ্জনক ড্রাইভিং, চালকের ক্লান্তি ও দুর্বল যানবাহন এসব দুর্ঘটনার মূল কারণ। মালবাহী ট্রাকও বড় ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
গত ফেব্রুয়ারি ও মার্চেও দুটি বড় দুর্ঘটনায় অর্ধশতাধিক প্রাণহানি ঘটেছিল। এতে সড়ক নিরাপত্তা জোরদারের দাবি আবারও জোরালো হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102