সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

ইসরায়েলের ওপর দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

ইসরায়েলের ওপর দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে এতে হোলন শহরে বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে ৪০ বছর বয়সী এক নারী আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইভাবে রামাত গানে আরেকজন নারী আশ্রয়কেন্দ্রে যেতে গিয়ে মাথায় আঘাত পান।
হামলার সময় জেরুজালেমসহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়।
এর কয়েক ঘণ্টা পর ইয়েমেন থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও তা ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই পড়ে যায়। এই হামলা ইসরায়েলের জন্য হুমকি না হওয়ায় সাইরেন বাজানো হয়নি।
এ হামলার আগে হুথিদের ঘাঁটিতে তীব্র বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102