বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুয়া খেলার মামলায় ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার হার্ডড্রাইভ নষ্ট হওয়ার আগেই যে ৫ সংকেত দেয় বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন

১৭ ও ২৪ মে সুপ্রিম কোর্টের বিচারকাজ চলবে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার ঘোষিত ছুটির সঙ্গে সমন্বয় রেখে আগামী ১১ ও ১২ জুন উচ্চ ও অধস্তন আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঈদের আগে ১৭ ও ২৪ মে (শনিবার) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধস্তন (নিম্ন) আদালতে বিচারকাজ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দাপ্তরিক ও বিচারিক কার্যক্রম চলমান থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক বিজ্ঞপ্তিতে ১১ ও ১২ জুন সরকারি প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি ঈদের আগে ১৭ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে বলেও সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফলে এবার ৫ থেকে ১৪ জুন একটানা দশ দিনের দীর্ঘ অবকাশ মিলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের। চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন দেশে ঈদুল আজহা হতে পারে। এর আগে গত রমজানের ঈদে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল।

প্রসঙ্গত, ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ করা হয়। এরপর থেকে সংবিধান ও আইন অনুযায়ী বিচার বিভাগ পৃথকভাবে পরিচালিত হয়ে আসছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102