বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

তিন মাসে ইয়েমেনে ১৭১২টি মার্কিন হামলা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

ইয়েমেনে গত ১৫ মার্চ থেকে মার্কিনিরা সমুদ্র ও আকাশপথে ১৭১২টি হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতি বাহিনী।

আল-মাসিরাহ টিভিতে প্রচারিত একটি প্রতিবেদনে আমেরিকা ও ইয়েমেনের মধ্যেকার আক্রমণ সম্পর্কে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে আমেরিকা ইয়েমেনে ১৭১২টি হামলা চালিয়েছে। এর মধ্যে ১৩১টিরও বেশি পাল্টাপাল্টি আক্রমণের হয়েছে। এ চাড়া ২৫৩টি ব্যালিস্টিক হামলা চালানো হয়। এসব হামলায় ক্রুজ ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলাগুলোতে প্রথমবারের মতো আমেরিকা ‘ট্রুম্যান’ ও ‘কার্ল ভিনসন’ বিমানবাহী রণতরী ইয়েমেনে মোতায়েন করেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, হুতিরা আমেরিকার আটটি এমকিউ-৯ ড্রোন ও একটি এফ-৩৬০ গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে।

এ ছাড়া প্রথমবারের মতো ‘ভূতুড়ে’ বিমান এবং এফ-১৮ যুদ্ধবিমানকে আকাশসীমা থেকে পিছু হটতে বাধ্য করেছে।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, মার্কিনীদের ওপর এই আক্রমণে প্রায় ৩ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে হুতিরা।

এর আগে গত ৬ মে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি আমেরিকা ও হুতিদের মধ্যেকার যুদ্ধবিরতি ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102