বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

গাজায় অভিযান জোরদার করতে ফিলিস্তিনিদের স্থানান্তর করা হবে : নেতানিয়াহু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে আরও একটি নতুন এবং তীব্র সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (৬ মে) প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য তাদের স্থানান্তরিত করা হবে।”

নেতানিয়াহু আরও বলেন, ইসরাইল এখন গাজা ‘দখল’ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তবে কতটা অঞ্চল দখল করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এর আগেই ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় অভিযান সম্প্রসারণের অনুমোদন দিয়েছে।

নিউজওয়্যারের তথ্য অনুযায়ী, ইসরাইলের গোপন পরিকল্পনায় রয়েছে পুরো গাজা উপত্যকার সামরিক নিয়ন্ত্রণ নেওয়া— যার মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে “জয়”।

এই অভিযান শুরু হতে পারে আগামী সপ্তাহেই, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর করবেন। নেতানিয়াহু বলেন, “জিম্মি চুক্তির বিষয়ে কোনো সমাধানে পৌঁছানো না গেলে, পূর্ণ শক্তি দিয়ে অভিযান শুরু হবে এবং তা নির্ধারিত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামবে না।”

এদিকে এই ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বেড়েছে। মানবিক সংকটের মুখে থাকা গাজার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ তীব্র সামরিক হামলার পাশাপাশি গৃহচ্যুতির আশঙ্কাও বাড়ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102