বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটের মোল্লাহাটে আম পাড়তে গিয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট,বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া এলাকায় আম গাছ থেকে পড়ে কাজী রাকিবুল ইসলাম (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার এ দুর্ঘটনা ঘটেছে। কাজী রাকিবুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত কাজী রাকিবুল ইসলাম মোল্লাহাটের কোদালিয়া গ্রামের মহিদুল কাজীর ছেলে। তিনি কোদালিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৪ ঘটিকার সময় মাহাবুব নামের এক ব্যাক্তির আম গাছে উঠে ওই কিশোর , কিন্তু আম গাছের মগডালে উঠলেই ডাল ভেঙে নিচে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102