বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুয়া খেলার মামলায় ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার হার্ডড্রাইভ নষ্ট হওয়ার আগেই যে ৫ সংকেত দেয় বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন

কারাগার থেকে টেন্ডার বিজ্ঞপ্তির কাগজ আনলেন হাজী সেলিম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তির কাগজ কেটে আদালতে নিয়ে এসেছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাজী সেলিম।

আজ সোমবার কারাগারে থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পত্রিকার বিজ্ঞপ্তির অংশ নিয়ে আসেন। পরে কাগজের অংশ তার আইনজীবী শ্রী প্রাণ নাথের কাছে পৌঁছে দেন। এ বিষয়ে আইনজীবী শ্রী প্রাণ নাথ বলেন, আমার মক্কেল কারাগারে ডিভিশন পেয়েছেন।

এজন্য তাকে পত্রিকা দেওয়া হয়। তিনি পত্রিকা পড়তে গিয়ে জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পান। যেহেতু তার জাহাজ রয়েছে, সেটার খোঁজ খবর নিতেই তিনি পত্রিকার বিজ্ঞপ্তি কেটে নিয়ে আসেন। এদিন সকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

পরে শাহবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। এসময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102