বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

সাতক্ষীরার তালায় নিখোঁজ এক নারীর লাশ পাওয়া গেছে কালভার্টের নিচে। পুলিশ আজ সোমবার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

মারা যাওয়া নারীর নাম সেলিনা বেগম (৪৫)। তিনি হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী।

সেলিনার স্বজন মো. আবুল কাশেম জানান, ঢাকায় থাকা অসুস্থ মেয়ের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে গতকাল রোববার সন্ধ্যায় বাজারে যান সেলিনা। পরে রাতে আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। আজ সোমবার ভোরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাঁর লাশ শনাক্ত করেন স্বজনেরা।

সরেজমিনে দেখা গেছে, কালভার্টের নিচে লাশের পাশে সেলিনার মোবাইল ফোন, ওষুধ ও অল্প কিছু কাঁচাবাজার পড়ে ছিল।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ওই নারী কীভাবে মারা গেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102