বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

নওগাঁয় আ‍‍.লীগের কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মো. দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ মে) দুপুর ২টার দিকে কার্যালয়ের লিফটের খালি জায়গা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

দেলোয়ার নওগাঁ শহরের চকদেবপাড়া এলাকার মৃত মসির উদ্দিনের ছেলে।

নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘ওই যুবক লিফটের তার, রেলিংয়ের ধাতব পদার্থ চুরি করার জন্য ভবনের সাত তলায় উঠেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চুরি করার সময় অসাবধানতাবশত সেখান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

পরবর্তীকালে দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পার্শ্ববর্তী সরিষাহাটির মোড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, শেখ হাসিনা সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এরপর থেকে সাততলা ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ যায় না।

তিনি বলেন, রোববার দুপুর ২টার দিকে আশপাশের লোকজন শব্দ পেয়ে ভবনের নিচতলায় লিফটের ফাঁকা জায়গায় একজন লোককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লোকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু জার গাফফার বলেন, রোগীকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার কোনো পালস পাওয়া যাচ্ছিল না। ইসিজি করার পর তার মৃত্যু নিশ্চিত করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102