বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

সেপ্টেম্বর অন যশোর রোড ঐতিহাসিক শীর্ষক মনুমেন্ট উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার

আনোয়ার হোসেন, বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

সেপ্টেম্বর অন যশোর রোড ঐতিহাসিক শীর্ষক মনুমেন্ট উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
SEPTEMBER ON JESSORE ROAD

যশোরের শার্শা উপজেলায় প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক যশোর রোড নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গ এর বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর শীর্ষক মনুমেন্ট উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

গতকাল শুক্রবার (২রা মে) বিকালে শার্শা উপজেলা ঐতিহাসিক যশোর রোড নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গ এর বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর শীর্ষক মনুমেন্ট শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে তিনি বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে তাকে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান সহ বিভিন্ন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। পরে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন এবং স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের সার্বিক বিষয় নিয়ে খোঁজখবর নেন। বেনাপোল স্থলবন্দরটি কেপিআই স্থাপনার মধ্যে রয়েছে। এর সভাপতি বিভাগীয় কমিশনার।

এ সময় বিভাগীয় কমিশনারের সাথে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান, স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, শার্শা ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম, মো. রাসেল মিয়া, উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102