বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে এক শ্রমিকের মৃত্যু

বিশাল মাহমুদ জিম, লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
লালমনিরহাটের সদর উপজেলার নিজপাড়া এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে মারুফ হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আব্দুর রহিম (৩০) নামের অপর শ্রমিক আহত হয়েছে।
আজ শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মহেন্দ্রনগর এলাকার নিজপাড়ার বাসিন্দা জহুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মারুফ একই উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া ৬ নং ওয়ার্ডের আদুল খালেকের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানায়, লালমনিরহাট সদর উপজেলার নিজপাড়ার জহুরুলের বাড়িতে সকাল ১০ টার পরপর সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করতে শুরু করে শ্রমিক মারুফ ও আব্দুর রহিম। প্রথমে ট্যাংকে নেমে পড়ে মারুফ। সেখানে অতিরিক্ত গ্যাসে প্রথমে অসুস্থ হয়ে ঢলে পড়েন। পরে অপর শ্রমিক ট্যাংকে নামে।
এ সময় গ্যাসের কারণে সেও অসুস্থতা বোধ করলে দ্রুত উপরে উঠে রহিম কিন্তু শ্রমিক মারুফ উঠতে পারেনি এবং সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত শ্রমিক মারুফের মরদেহ উদ্ধার করে।
সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃতুর বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102