বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

ধরে নেওয়া ৪ জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

কক্সবাজারের টেকনাফ মিয়ানমার সীমান্তের নাফ নদী থেকে মাছ ধরার সময় আটক চার রোহিঙ্গা জেলেকে আটকের একদিন পর ছেড়ে দিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।

শুক্রবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের জাদিমুড়া সীমান্ত দিয়ে তারা রোহিঙ্গা ক্যাম্পে ফিরে আসেন।

ফিরে আসা জেলেরা হলেন- টেকনাফ ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইসমাঈলের ছেলে আরাফাত উল্লাহ, ছৈয়দ আলমের ছেলে মো. আনিস উল্লাহ, মো. জাবের ও মো. হাসানের ছেলে মো. আনোয়ার।

জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্প মাঝি মোহাম্মদ নুর বলেন, বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের দমদমিয়া অংশের নাফ নদীতে ২৭ নম্বর ক্যাম্পের কাছে চারজন জাল দিয়ে মাছ ধরছিলেন। মাছ ধরার এক পর্যায়ে তারা মিয়ানমার সীমান্ত চলে যায়। এসময় আরাকান আর্মির সদস্যরা ওই চার জেলেকে আটক করে ও ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। আটককৃতরা জেলে কিনা তা নিশ্চিত হলে যাচাই-বাছাই করে একদিন পরে আরাকান আর্মি তাদেরকে ছেড়ে দেয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে বিজিবি শুরু থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করায় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে আরাকান আর্মি। ফেরত আসা রোহিঙ্গাদের রোহিঙ্গা শরণার্থী শিবিরের ইন-চার্জের তত্ত্বাবধানে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102