বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

ঝালকাঠির নলছিটিতে ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ, দুইজন গ্রেফতার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

ঝালকাঠির নলছিটি উপজেলায় ভুট্টা ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ১৪টি গাঁজা গাছসহ দুইজনকে গ্রেফতার করেছে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ১ মে বিকেল ৬টা ১০ মিনিটে এসআই সুবর্ণ চন্দ্র দে-এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার ৮নং সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি এলাকায় অভিযান চালায়। স্থানীয় একটি বসতঘরের দক্ষিণ পাশের পুকুরপাড়ে ভুট্টা ক্ষেতে রোপণ করা গাঁজা গাছগুলো শনাক্ত করে তারা।

অভিযানে মোঃ জুয়েল হাওলাদার (৩২) ও মোঃ হৃদয় মোল্লা (১৯) নামে দুইজনকে আটক করা হয়। তাদের বসতঘরের পাশেই গাঁজা গাছের পরিচর্যা করা হচ্ছিল বলে পুলিশ জানায়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা গাছের মধ্যে ১০টি গাছের উচ্চতা ছিল প্রায় ২ ফুট এবং ৪টি গাছের উচ্চতা ছিল ৩ ফুট। মোট ১৪টি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে গাছগুলো জব্দ করা হয় এবং আসামিদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102