বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

নড়াইলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সাবেক সভাপতি চঞ্চল শাহারিয়ার মিমকে (৩৩) গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ডাক বাংলোর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চঞ্চল শাহরিয়ার মিম নড়াইল সদরের আউড়িয়া গ্রামের সেলিম মণ্ডলের ছেলে। তিনি গত ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লোহাগড়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় আলাদাভাবে তিনটি মামলায় দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির নেতাকর্মী। মামলা তিনটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান (বাবু), লোহাগড়া ওয়ার্ড বিএনপি নেতা শহিদুল ইসলাম ও শ্রমিকদল নেতা জাহিদুল ইসলাম (ঝুনু)।

মামলায় অভিযোগ তোলা হয়, গত বছরের ৪ আগস্ট সকালে লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তা ও উপজেলা গেট সংলগ্ন পৃথক দুইটি এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে শান্তিপূর্ণ মিছিল করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র শস্ত্র, লাঠিসোঁটা নিয়ে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনা অনেক নিরীহ ছাত্র- জনতা আহত হন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘আইনি কার্যক্রম শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102