বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

ভারত সামরিক দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়া হবে : পাকিস্তানের সেনাপ্রধান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

পাকিস্তানের বিরুদ্ধে ভারত সামরিক দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। বৃহস্পতিবার (১ মে) সেনাদের মহড়া পরিদর্শনে যান মুনির।

ওই সময় একটি ট্যাংকের ওপর দাঁড়িয়ে তিনি বলেন, ‘কোনো অস্পষ্টতা নেই। ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দৃঢ়, দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি এবং সংকল্প অত্যন্ত দৃঢ়।’

সংবাদমাধ্যম দ্য ডন দেশটির আন্তঃবাহিনীর পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে জানিয়েছে, পাক সেনাবাহিনীর মংলা স্ট্রাইক কর্পস পাঞ্জাবের ঝিলামে ‘হ্যামার স্ট্রাইক মহড়া’ চালিয়েছে। সেখানে গিয়েছিলেন সেনাপ্রধান মুনির। এ সময় পাকিস্তানের অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প ব্যক্ত করার পাশাপাশি সেনাদের মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেন তিনি।

এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পাকিস্তান আগে থেকে যুদ্ধ শুরু করবে না। কিন্তু ভারত যদি করে তাহলে তাদের কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, ‘বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করেছি, পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না, যুদ্ধ শুরু করবে না। কিন্তু যদি ভারতীয় পক্ষ থেকে এমন কিছু হয়। আমরা অত্যন্ত শক্তির সাথে জবাব দেব।’

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলা হয়। এরসঙ্গে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত আছেন এমন অভিযোগ তুলে নয়াদিল্লি। এরপর পাকিস্তানের সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়। ভারত এ নিয়ে রাজনীতি করছে অভিযোগ করে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পেহেলগাম নিয়ে ভারত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ যে পরিবেশ তৈরি করেছে সেটির জন্য এই পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102