বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে মোংলা বন্দরকে ধ্বংস করেছে : কৃষিবিদ শামীম

মোঃ মাসুম শেখ,(রামপাল,মোংলা)প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
মোংলায় মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ মে) বিকাল আনুমানিক ৫টায় মোংলা রিমঝিম হল চত্বরে এ সমাবেশের আয়োজন করেন মোংলা পৌর বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মোঃ জামাল হোসেন আহবায়ক জাতীয়তাবাদী শ্রমিক দল মোংলা পৌর শাখার সভাপতিত্বে ও মোঃ মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আরাফাত রহমান কোকো কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কৃষিবিদ শামিমুর রহমান শামীম।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামিমুর রহমান শামীম বলেন শেখ হাসিনার হাতে শুধু রক্ত আর রক্ত। ১৭ বছর দলীয় নেতা কর্মীরা শিমাহীন নির্যাতনের শিকার হয়েছেন,আমরা ন্যায় ও সত্যের পক্ষে রয়েছে। অন্তবর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ দ্রুত সংস্কার করে অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন দেওয়ার আহবান জানান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবু হানিফ শানু সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল বাগেরহাট জেলা শাখা। মোঃ আবু হানিফ কমান্ডার মুক্তিযোদ্ধা দল মোংলা উপজেলা শাখা । মোঃ মাহবুবুর রহমান মানিক সদস্য সচিব মোংলা পৌর বিএনপি। মোঃ ইমরান হোসেন সাবেক কমিশনার যুগ্ন আহবায়ক মোংলা পৌর বিএনপি। মোঃ সাইফুল হোসেন মোংলা উপজেলা যুবদলের আহ্বায়ক এবং বিএনপি সহ উপজেলার সকল কর্মকর্তা, বিভিন্ন কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার,সাংবাদিক।
এছাড়া, জাতীয়তাবাদী শ্রমিক দল শহরের মোড় বাসস্ট্যান্ডে র‌্যালী ও আলোচনা সভা করেছে।অন্যান্য বিভিন্ন শ্রমিক সংগঠন এদিন নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিনটি পালন করছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102