শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

নৌবাহিনীর উদ্যোগে কক্সবাজারে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

দেশের জনগণের মৌলিক চাহিদা পূরণের প্রচেষ্টায় কক্সবাজারের ইনানীতে দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।

কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে ‘বানৌজা পতেঙ্গা’ ও ‘ফরোয়ার্ড বেজ কক্সবাজার’-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে।

ক্যাম্পেইনে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে আগত শিশু, নারী-পুরুষসহ সাড়ে সাত শতাধিক মানুষকে আন্তরিক চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দল এ ক্যাম্পেইনে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করে। ইনানীতে এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করায় স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

বাংলাদেশ নৌবাহিনী দরিদ্র ও অসহায় জনগণকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102