শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে সম্মিলিত ব্যবসায়িক সমিতির ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত শুধু পোস্ট করে ফেসবুক থেকে আয় করুন ৩ হাজার ডলার প্যারিসে ভিভাটেক সম্মেলন শুরু, আলোচনার কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্যমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে নাক না গলাতে সতর্ক করলেন লুলার ‘আমিই বস’, ট্রাম্প বলার পর অন্য নেতারা হেসে উঠলেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আধুনিক করা হচ্ছে : সেনাপ্রধান দুই থেকে আড়াই বছরের মধ্যে সরছে বাস টার্মিনাল : সড়কমন্ত্রী

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মাগুরার বহুল আলোচিত ৮ বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টা ২৫ মিনিটে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
আজ রবিবার ৩ জনের সাক্ষ্য নেয়া হচ্ছে। তারা হলেন, শিশুটির মা, আসামি হিটু শেখের প্রতিবেশী ডলি খাতুন ও শিশুটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া ভ্যানচালক রুবেল।
এর আগে, গত ১৩ এপ্রিল মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। এরপর বুধবার (২৩ এপ্রিল) বিচারক এম জাহিদ হাসানের আদালতে আসামিদের বিরুদ্ধে মামলার চার্জ গঠন করা হয়। চার্জশিটের ক্রম অনুসারে ২৭ এপ্রিল ৪ আসামির বিরুদ্ধে তিনজনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদালত।
প্রসঙ্গত, গত ৬ মার্চ মাগুরা সদরে বোনের বাড়িতে বেড়াতে ধর্ষণের শিকার হয় শিশুটি। এরপর ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। পরে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এরইমধ্যে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আসামি হিটু শেখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102