বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটের ধর্ষণ মামলার প্রধান আসামি ফেনীতে গ্রেফতার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার এক ধর্ষণ মামলার প্রধান আসামিকে (২৩) ফেনী থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে ফেনী সদর উপজেলার লেমুয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির নাম তাওহীদুল ইসলাম (২৩)। তিনি বাগেরহাট জেলার মডেলগঞ্জ উপজেলার পিসি ১২ই খালি এলাকার সামসুর রহমান হাওলাদারের ছেলে। তাওহীদুল ইসলাম ওই এলাকার এক মাদরাসা ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন।

ফেনীস্থ র‍্যাব-৭ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাদেকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ধর্ষণ মামলার প্রধান আসামি তাওহিদুল ইসলামকে ধরতে লেমুয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় তাকে গ্রেফতার করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102