বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

আন্ধারমানিক নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীর থেকে অজ্ঞাতনামা পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার নদীতীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কয়েকজন জেলে মাছ ধরতে নদীতে যাচ্ছিলেন। এ সময় নদীর তীরে তারা অর্ধগলিত ও বিবস্ত্র অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102