রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং : হানজালা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট : ডিএমপি নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানকে শেষ করতে গিয়ে কি নিজের রাজনৈতিক কবর খুঁড়ছেন ট্রাম্প? ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী খালখনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পিরোজপুরে মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, আটক ২

যুদ্ধ হলে ভারতকে সমর্থন দেবে ইসরায়েল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে ইসরায়েল ভারতের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে।

রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এক সাক্ষাৎকারে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইনের কাছে জানতে চাওয়া হয়, যদি ভারত প্রতিশোধ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করে, সে ক্ষেত্রে ইসরায়েল ভারতের পাশে থাকবে কি না?

জবাবে মারমোরস্টেইন বলেন, ‘আমরা ভারতের পাশে আছি। এটি আমাদের নৈতিক অবস্থান। বন্ধু এভাবেই বন্ধুর পাশে থাকে।’

পেহেলগাম হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এ বিবৃতি দেয় ইসরায়েল। তারা এ হামলাকে ইসরায়েলে অতীতে সংঘটিত সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করে জানায়, দুটি ঘটনার মধ্যে বহু মিল রয়েছে।

মারমোরস্টেইন আরও বলেন, ‘আমরা মনে করি, ইসরায়েলের মাটিতে অতীতে যে ধরনের হামলা হয়েছে, এ হামলার সঙ্গে তার অনেকটাই সাদৃশ্য রয়েছে। পরিস্থিতি ভিন্ন হলেও হত্যাযজ্ঞের চরিত্র এক। ভারতের মতো আমরাও সন্ত্রাসবাদের শিকার। নির্দোষ নাগরিকদের ওপর জিহাদি উগ্রপন্থি মানসিকতার আক্রমণ কীভাবে আঘাত হানে, তা আমরা বুঝি।’

ভারতের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ‘ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। এ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, যখন উগ্র সন্ত্রাসীরা নিরীহ মানুষকে লক্ষ্য করে, তখন কী বেদনা হয়। ইসরায়েল অতীতেও ভারতের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।’

উল্লেখ্য, সম্প্রতি পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক ও ১ জন নেপালি নাগরিক নিহত হন। ভারত দাবি করছে, পাকিস্তান কাশ্মীরের সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে মদদ দিচ্ছে। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102