বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

‘অপহৃত’ তিন শ্রীলঙ্কান নাগরিককে বাগেরহাটের মোল্লাহাট থেকে উদ্ধার

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট,বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বাগেরহাটের মোল্লাহাটে অভিযান চালিয়ে ‘অপহৃত’ তিন শ্রীলঙ্কান নাগরিকে উদ্ধার করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কোদালিয়া এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কার নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। ওই তিনজনের মধ্যে দুজন বাগেরহাটের শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন।

পরবর্তীতে শ্রীলঙ্কায় তাঁদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নাম্বার থেকে মুক্তিপণ দাবি করা হয়।

পুলিশ জানায়, পরে সেই দেশের হাই-কমিশনের মাধ্যমে বাংলাদেশকে জানানো হলে এ নিয়ে কাজ শুরু করে‌ গোয়েন্দা সংস্থা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102