বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

স্ত্রীকে গলা কেটে হত্যার পর পাশেই বসে ছিলেন স্বামী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুলেখা (৪০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী রব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত সুলেখা পার্শ্ববর্তী নয়পাড়া গ্রামের আব্দুলের মেয়ে। তিনি কন্যা সন্তানের জননী। তার স্বামী রব মিয়া নারান্দী এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির লোকজন সকালে ঘরে সুলেখার গলা কাটা মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। এ সময় স্বামী রব মিয়াকে রক্তমাখা ধারালো ছুরি এবং পবিত্র কোরআন শরীফ সামনে নিয়ে মরদেহের পাশে বসে ছিলেন। রব মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে জানায় এলাকাবাসী।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রব মিয়াকে ঘরেই পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102