শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

বরগুনায় শালিকে নিয়ে পালালেন দুলাভাই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

বরগুনার আমতলীতে শালিকে নিয়ে পালিয়েছেন দুলাভাই রনি খাঁন। এদিকে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী ফাহিমা আক্তার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে আমতলীর হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে।

জানা গেছে, ২০২০ সালে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের রফেজ খাঁনের ছেলে মোটরসাইকেল চালক রনি খাঁনের সঙ্গে পূর্ব চিলা গ্রামের ইউসুফ প্যাদারের মেয়ে ফাহিমার বিয়ে হয়।

ওই দম্পতির তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। ২০২৩ সালে অর্থ সংককে পড়ে ফাহিমা কাতার যান। সেই সুবাদে তার স্বামী রনি খাঁন ছোট শালিকার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন।

গত বছর জুলাই মাসে ফাহিমা বাড়িতে আসেন। প্রতিবেশীদের মুখে স্বামী রনি খাঁনের সঙ্গে ছোট বোনের প্রেমের সম্পর্কের কথা জেনেও স্ত্রী ফাহিমা আমলে নেননি।

গত রোববার (২০ এপ্রিল)  রাতে দুলাভাই রনি খাঁন শালিকে নিয়ে পালিয়ে যান। স্বামীর এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ফাহিমা আক্তার স্বামীকে তালাক দেন।

ফাহিমা আক্তার বলেন, ‘স্বামী তার ছোট বোনকে নিয়ে যখন সুখী হতে চেয়েছে, তাই বোনের সুখের জন্য তালাক দিয়ে দিলাম। এখন আমি আমার সন্তানকে নিয়ে জীবন বাকি জীবন কাটিয়ে দেব।’

আমতলী পৌরসভার বিয়ে রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, ‘ছোট বোনকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় স্বামী রনি খাঁনকে স্ত্রী ফাহিমা আক্তার তালাক দিয়েছেন। আমার অফিসেই তালাক সম্পন্ন করেছেন তিনি।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102