বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

রামপালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের দাবীতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোঃ মাসুম শেখ,(রামপাল,মোংলা)প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
বাগেরহাটের রামপালে সারাদেশে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ কর্তৃক নেতাকর্মীদের ‘ষড়যন্ত্র, নৈরাজ্য ও প্রপাগান্ডার’ বিরুদ্ধে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবীতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (২১শে এপ্রিল) সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দর আয়োজনে উপজেলার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের থেকে খুলনা – মংলা মহাসড়ক পর্যন্ত এ মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ খালিদ হাসান নোমান, জেলা সংগঠক মোঃ সাব্বির হোসেন মীর, জাতীয় নাগরিক কমিটির জেলা প্রতিনিধি আবু হাসান, উপজেলা প্রতিনিধি মোঃ আলামিন শেখ,মাজিদুর রহমান জুয়েল।
 এসময় আরও উপস্থিত ছিলেন- নাঈম মৃধা, মোঃ বরকত উল্লাহ,সিপাত শেখ সহ প্রমুখ।
মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘হৈ হৈ রই রই, শেখ হাসিনা গেলি কই,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘খুনি এখন দিল্লিতে, তোমার আমার জান নিতে,’ ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘হিন্দু, মুসলিম ভাই ভাই, স্বৈরাচারের ঠাঁয় নাই’ ‘ছাত্র জনতার আ্যাকশন, ডাইরেক্ট আ্যাকশন’ প্রভৃতি স্লোগান দেন।
ছাত্র জনতা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
বাংলাদেশের আপামর ছাত্র-জনতা যখন রক্ত দিয়ে বিজয় অর্জন করতে শিখেছে, তারা এই বিজয়কে রক্ষা করতেও জানে। খুনি হাসিনা গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। কোনো অবস্থাতে এই বিজয়ের ওপর আঘাত হানলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। স্বৈরাচার আওয়ামী লীগকে ১৫ দিনের ভিতর নতুন আইন করে নিষিদ্ধ করতে হবে। নাহলে ছাত্র জনতা রাজপথে নামতে বাধ্য হবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102