বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

মুখ কালো কাপড়ে ঢেকে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মতো মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ।

রোববার (২০  সকাল সাড়ে ৬টার দিকে সদর-পাকুন্দিয়া সীমান্তে পুলেরঘাট এলাকায় মিছিল বের করে ছাত্রলীগ।

বিকেল ৩টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তার ফেসবুক আইডিতে মিছিলের ছবি শেয়ার করেন।

কিশোরগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আজ সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে মিছিল করে ছাত্রলীগ। তাদের হাতে জাতীয় ও কালো পতাকা ছিল, সবার মুখ কালো কাপড়ে বাঁধা। খবর পেয়ে পুলিশ অভিযান চালালেও কাউকে ধরা যায়নি। আগেই তারা পালিয়েছে। এ ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।

মিছিলের ব্যানারে লেখা ছিল, আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি। তবে কোথাও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানা যায়নি।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, ‘ছাত্রলীগ একটি নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন। এরা কী করে মিছিল করে। প্রশাসন কেন নির্বিকার।’

তিনি অবিলম্বে চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102