বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পূবাইলে ট্রাকে মিলল ১২৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

গাজীপুর মহানগরীর পূবাইল থেকে ১২৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৬ এপ্রিল) রাতে গাজীপুরের পূবাইল থানাধীন ঢাকা-বাইপাস সড়কে একটি বালুভর্তি ট্রাকে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১২৪ কেজি গাঁজা ও ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার সুমেরখোলা গ্রামের মৃত মো. আ. মজিদের ছেলে মো. সোহাগ শেখ (৩৯), নড়াইল জেলার কালিয়া থানার নগগ্রাম গ্রামের মো. মিজানুর বিশ্বাসের ছেলে মো. আশিক বিশ্বাস ওরফে আকাশ (২১) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ইটাখোলা গ্রামের মো. শফিক মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, দেশের সীমান্তবর্তী এলাকা হতে পাইকারি দামে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে নিয়ে এসে ঢাকা জেলা ও গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে থাকে তারা।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। পরবর্তীতে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয় এবং আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102