বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ, চালক-হেলপার আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে চলন্ত বাসে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাসটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- বাসটির চালক সাতকানিয়া থানার উত্তর পুরানগড় গ্রামের শামশুল ইসলামের ছেলে মো. লোকমান ওরফে তারেক (২৬) ও হেলপার লোহাগাড়া থানার মাদবরপাড়া গ্রামের হাফেজ আহাম্মদের ছেলে মো. হানিফ (৩৬)।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হানিফ পরিবহনের একটি বাসে ১৪ বছর বয়সি ওই কিশোরী কক্সবাজার থেকে চট্টগ্রামে আত্মীয়ের বাড়িতে আসছিলেন। অন্য যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দিলেও ওই কিশোরীকে আটকে রাখেন চালক, হেলপার ও সুপারভাইজর। গাড়িটি নিয়ে নগরের বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন তারা।

পরে কিশোরীকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় নামিয়ে দেওয়া হয়। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে কান্নারত অবস্থায় দেখে ঘটনা জানতে চান। ঘটনা শুনে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ‘কিশোরীকে হাসপাতালে ভর্তির পর অভিযানে নামে পুলিশ। সন্ধ্যায় গাড়িটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তারা প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে।’

ওসি আরও বলেন, ওই কিশোরীকে নির্দিষ্টস্থান চান্দগাঁও থানার মোড়ে নামিয়ে না দিয়ে সামনে নামিয়ে দেওয়ার কথা বলে তারা বাসটি টার্মিনালের দিকে নিয়ে যায়। এরপর বাসটি বিভিন্ন সড়কে ঘোরে। এ সময় ওই কিশোরীকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় পালিয়ে যাওয়া বাসের সুপারভাইজর মোবারক হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে। কিশোরীটির মাকে খবর দেওয়া হয়েছে। তিনি থানায় এলেই মামলা করা হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102