রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

আগামী মাসের শুরুতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। এই সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে প্রোটিয়ারা।

সূচি অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা দল আগামী ২ মে বাংলাদেশের মাটিতে পা রাখবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এছাড়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে কক্সবাজারে।

আগামী ৬ মে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। এরপর যথাক্রমে ৮ ও ১১ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

১৪ মে থেকে কক্সবাজার অ্যাকাডেমি মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর একই মাঠে ১৬ ও ১৮ মে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সকাল ১০ টায় ও দুপুর দেড়টায় শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচ৷

দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বাংলাদেশ সফরের সূচি:

৬ মে, প্রথম ওয়ানডে

৮ মে, দ্বিতীয় ওয়ানডে

১১ মে, তৃতীয় ওয়ানডে

১৪ মে, প্রথম টি-টোয়েন্টি

১৬ মে, দ্বিতীয় টি-টোয়েন্টি

১৮ মে, তৃতীয় টি-টোয়েন্টি

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102