বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

নিউ ইয়র্কে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হাডসন নদীতে পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, পাঁচ সদস্যের পরিবারটি স্পেনের এবং ষষ্ঠ ব্যক্তি ছিলেন পাইলট। দুর্ঘটনার সময় সবাই হেলিকপ্টারে ছিলেন।

নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, পরিবারগুলোকে অবহিত না করা পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটি আকাশ থেকে উল্টে পড়ে হাডসন নদীতে পড়ে যাচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিউ জার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

হেলিকপ্টারটি নিউ ইয়র্ক হেলিকপ্টার সংস্থার মাধ্যমে পরিচালিত হয়েছিল। স্থানীয় সময় দুপুর ২টা ৫৯ মিনিটে ম্যানহাটনের নিচের দিকে ডাউনটাউন স্কাইপোর্ট থেকে এটি উড্ডয়ন করেছিল।

নিউ ইয়র্কের দমকল কমিশনার রবার্ট টাকার বলেন, দুর্ঘটনার প্রথম খবর আসে বেলা ৩টা ১৭ মিনিটে।  ঘটনাস্থলে পৌঁছানোর পর, উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত বা জীবিতদের জন্য পানিতে অনুসন্ধান করে। ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়। বাকী দুজনকে নিকটবর্তী হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102