রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

কথা ছিল ওয়ানডে সিরিজের, তবে ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান ও বাংলাদেশ দুই দলই রাজি হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ আয়োজনের। মে মাসে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে ৫ ম্যাচের সিরিজ খেলতে এবং পাকিস্তান দল বাংলাদেশ সফর করবে জুলাই মাসের মাঝামাঝি সময়ে।

বিসিবির এক মুখপাত্র সূত্রে জানা গেছে, ঢাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২০, ২২ ও ২৪ জুলাই হতে পারে, তবে এটি এখনও নিশ্চিত নয়। এর মধ্যে পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের সফরের সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে সেখানে জানানো হয়েছে যে, মে মাসের শেষদিকে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।

গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, ১৭ বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোনো আন্তর্জাতিক ম্যাচ। ২০০৮ সালের এপ্রিলের পর এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। সেসময় বাংলাদেশই ছিল শেষ দল। ১৭ বছর পর ফয়সালাবাদে ফিরে আসা ম্যাচে আবারও বাংলাদেশের নাম থাকবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৫ মে ও ২৭ মে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন। এই তিন ম্যাচের ভেন্যু হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

প্রাথমিকভাবে সাদা বলের এই ট্যুরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে এটি ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত করা হয়।

দুই দেশের পরবর্তী সিরিজটি জুলাই মাসে অনুষ্ঠিত হবে। এই সিরিজটি এফটিপির বাইরের এবং এতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার বিষয়ে বিসিবি ও পিসিবির সভাপতির মধ্যে আলোচনা হয়েছিল গত মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102