রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে মাশরাফির পোস্ট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে বিপর্যস্ত মানবিকতা। ক্রমাগত হামলায় রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। সবশেষ গত ২০ দিনে ফিলিস্তিনে প্রাণ হারিয়েছে নারী-শিশুসহ অন্তত ৫০ হাজার।

বিপর্যস্ত এই মানবিক পরিস্থিতিতে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে বিশ্বের ক্রীড়াঙ্গনের তারকারা। ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশেও। মুশফিক, মাহমুদুল্লাহরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন অমানবিকতার প্রতিবাদ আর সংহতি দিয়ে পোস্ট করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা।

রোববার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, ‘হোক প্রতিবাদ, মুক্ত হোক মানবতা।’ সঙ্গে দিয়েছেন দুটি হ্যাশট্যাগ— #prayforGaza ও #FreePalestine।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে, গত দেড় বছরে গাজায় প্রাণ হারিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন আরও লক্ষাধিক। গত মার্চ মাসে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে নতুন করে প্রাণহানির সংখ্যা বাড়ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102