মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

তথ্য গোপনের দায়ে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে ছিলেন নাসির হোসেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে সোমবার (৬ এপ্রিল)মাঠে ফিরেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে তার।

এদিন গাজি গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্স। এই ম্যাচে রুপগঞ্জের হয়ে মাঠে নামছেন নাসির। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রূপগঞ্জ। তাদের একাদশে আছেন নাসির।

এর আগে ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেন। আর তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্ত করে আইসিসি। শেষ পর্যন্ত সেই অপরাধ নাসির শিকার করে নেন।

উল্লেখ্য,তথ্য গোপন করে আইসিসির নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শাস্তির শর্ত পূরণ করায় গতকাল থেকে নাসিরের ওপর থাকা নিষেধাজ্ঞা শেষ হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102