বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

ভারতে মুসলমান নিধনের ষড়যন্ত্র করছে বিজেপি : গোলাম পরওয়ার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার দেশটির ২০ কোটিরও বেশি মুসলমানকে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, মুসলমান নিধনের এই পরিকল্পনা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ব্যবস্থা নিতে হবে।

বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর সরানোর দাবিকে কেন্দ্র করে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তিনি আরও বলেন, ভারতের মুঘল শাসকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন আওরঙ্গজেব। তার কবর সরানোর দাবির ফলে নাগপুর ও আশপাশের এলাকায় হিন্দু-মুসলমান দাঙ্গা ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে।

গোলাম পরওয়ার দাবি করেন, বিজেপির মদদপুষ্ট বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলসহ বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীর উসকানির কারণেই ভারতে বারবার সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। তিনি বলেন, বিজেপি সরকারের এই সাম্প্রদায়িক কর্মকাণ্ড জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার সম্পূর্ণ পরিপন্থি।

তিনি জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ভারতে মুসলিম নিধন বন্ধ করে এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102