রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

বিশ্বকাপের পথ কঠিন হলো ব্রাজিলের জন্য

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ফুটবলে জনপ্রিয় দলগুলোর মধ্যে অন্যতম হলো ব্রাজিল। এবার ক্রিকেটেও নিজেদের পরিচিত করতে পায় সেলেসাওরা। তাই আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিয়েছে ব্রাজিল। যেখানে তিন ম্যাচ খেলে দুটিতেই হরেছে তারা। এতে বিশ্বকাপের পথ কঠিন হলো ব্রাজিলের জন্য।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে কানাডা নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। যেখানে ৭ উইকেটে হেরেছে সেলেসাওরা।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ৫৬ রান করে ব্রাজিল। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন রবার্ট অ্যাবেরি। তা ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ক্যাতোলিনা ন্যাসেমিন্ট। তার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ১১ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভার ৩ বলে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কানাডা। তাদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২১ রান করেন হাবিবা বাদর। তাছাড়া বান্দনা মাহাজন করেছেন অপরাজিত ১০ রান।

এই আসরে তাদের তৃতীয় ম্যাচ এটি। এক মাত্র জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা। ফলে গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার পথ ব্রাজিলের থেকে অনেকটা দূরে সরে গেছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে চার দল। এই তালিকায় আছে ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কানাডা। এ অঞ্চলের শীর্ষ দল গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করবে। সে দৌড়ে অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102