মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আটক ১

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে বিধান চন্দ্র দাস নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি স্থানীয় একটি সেলুনের কর্মচারী।

আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, বৃহস্পতিবার নাজমুল হাসান খন্দকার নামে এক ব্যক্তি শেখেরটেকের একটি সেলুনে চুল কাটাতে যান। কথোপকথনের একপর্যায়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন বিধান চন্দ্র দাস—এমন অভিযোগ করেন নাজমুল।

ঘটনার পর আজ সকালে নাজমুল স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে সেলুনে যান এবং থানায় খবর দেন। পরে দুপুর ১২টার দিকে পুলিশ বিধানকে আটক করে থানায় নিয়ে যায়।

আটকের পর স্থানীয় একদল লোক থানার সামনে গিয়ে বিধানের বিরুদ্ধে মামলা গ্রহণের দাবি জানান। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁদের মামলা নেওয়ার আশ্বাস দিলে তারা সেখান থেকে চলে যান।

এসআই সোহেল রানা জানান, বিধান চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102