বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

অবশেষে দল নিশ্চিত হলো লিটনের, অনিশ্চয়তায় মুস্তাফিজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫

আগামীকাল সোমবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। যেখানে অংশগ্রহণ করছে ১২টি দল। আসর শুরুর দিন দুয়েক আগেও দল নিয়ে অনিশ্চয়তায় ছিলেন লিটন। অবশেষে নিশ্চিত হলো তার দল।

মূলত পারিশ্রমিক ইস্যুতেই দল নিশ্চিত করতে পারছিলেন না লিটন। এই ওপেনারের সঙ্গে পারিশ্রমিক নিয়ে বনিবনা হচ্ছিল না কোনো দলেরই। অবশেষ ডিপিএল শুরুর আগের দিন আজ রোববার জানা গেল গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন লিটন।

গুলশানের এই ক্লাবটির মালিকানায় রয়েছেন তামিম ইকবাল। মিরপুরে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে গুলশানে লিটনের খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

গুলশান ক্রিকেট দলটি মূলত তারুণ্য নির্ভর। একাধিক তরুণ ক্রিকেটারসহ দলটিতে রয়েছেন অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররাও। দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন খালেদ মাহমুদ সুজন।

এদিকে লিটনের দল পাওয়ার বিষয়টি জানা গেলেও মুস্তাফিজুর রহমানের দল পাওয়া নিয়ে এখনো কিছু জানা যায়নি। দেশের অন্যতম সেরা এই পেসার কোন দলের হয়ে ডিপিএলে খেলবেন তা এখনো নিশ্চিত হয়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102