বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারালো লিভারপুল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

ম্যানচেস্টার সিটিকে তাদেরই মাঠে ২-০ ব্যবধানেই হারের তিক্ত এক স্বাদ দিল লিভারপুল। ২০১৫ সালের নভেম্বরের পর ইতিহাদে এটি লিভারপুলের প্রথম লিগ ম্যাচে জয়। এরমাঝে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে জয় এসেছিল।

ম্যাচে দুটি গোলেই অবদান মোহাম্মদ সালাহর। ১৪তম মিনিটে নিজের প্রথম গোল করে লিভারপুলকে এগিয়ে নেন। কর্নার থেকে পাওয়া বলে আলতো একটা ব্যাকহিল করেছিলেন সবোস্লাই। জায়গায় দাড়িয়ে ফিনিশ করেছেন সালাহ। এটি ছিল তার এই মৌসুমের লিগে ২৫তম গোল।

পরে ডমিনিক সবোস্লাইকে দিয়ে গোল করান মিশরীয় ফরোয়ার্ড। ডি-বক্সে বল পেয়ে সেটা বাড়িয়ে দেন হাঙ্গেরির মিডফিল্ডার সবোস্লাইয়ের কাছে। ম্যানসিটি গোলরক্ষক এডারসনের কিছুই করার ছিল না সেবারে। প্রথমার্ধ শেষের আগেই আগেই দুটি গোল ম্যানসিটির জালে। এরপর আরেকটা গোল হলেও সেটা বাতিল হয়েছিল।

৫৬তম মিনিটে তৃতীয়বার জালের দেখা পায় লিভারপুল। কিন্তু কার্টিস জোন্সকে বল দেয়ার আগে সবোস্লাই অফসাইডে থাকায় ভিএআর রিভিউয়ের পর তা বাতিল হয়। কপাল পুড়েছিল ম্যানচেস্টার সিটিরও।

৩০ মিনিটে তার গোলও বাতিল হয়। আরেকবার তাকে গোলবঞ্চিত করেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার।

এই জয়ে ২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো লিভারপুল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102