বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব আব্দুল সাত্তার মোড়ল চলে গেলেন না ফেরার দেশে।

শ্যামল কুমার মন্ডল,কালিগন্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
সাতক্ষীরা কালীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব আব্দুল সাত্তার মোড়ল চলে গেলেন না ফেরার দেশে।
সাতক্ষীরা জেলার,কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব আব্দুল সাত্তার মোড়ল ২৮ জানুয়ারি ২০২৫ সন্ধ্যা ৭:০০ টার সময় ইন্তেকাল করিয়াছেন! (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
গত ৪/৫ দিন আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে স্থানীয় ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য  দ্রুত   হেলিকপ্টার যোগে ঢাকায় স্তন অন্তরিত করেছিল।
 গতকাল সন্ধ্যা ৭ টার সময় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকে গমন করেন এই দক্ষিণ বাংলার বরেণ্য ব্যক্তি। তৎক্ষণাৎ তার মৃত্যুতে নেমে আসে এলাকায় শোকের ছায়া ।
এলাকার মানুষ মনে করে তারা হারিয়েছে  তাদের অভিভাবককে। যিনি সব সময় এলাকার মানুষের হাসিতে হাসতেন দুঃখের সময় পাশে থাকতেন বট বৃক্ষের  মত।
 মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে, এক মেয়ে  রেখে গেছেন। আজ ২৯ জানুয়ারি ২০২৫ বেলা ২টার সময় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে  পারিবারিক সূত্রে জানা গেছে।
 মানুষ বেঁচে থাকে তার কর্মে, বয়সে নয়। তাই আলহাজ্ব  আব্দুস সাত্তার মোড়ল যুগ যুগ ধরে বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে স্মৃতি হয়ে পড়ে থাকবে তার কর্ম। এমনটি আশা করে এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102