রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান মঠ মন্দিরে  মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত।

সুব্রত চন্দ্র দাস,গাজীপুর সদর,প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
গাজীপুরে ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান মঠ মন্দিরে  মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত।
বিশ্ব শান্তি, মানব কল্যান, দেশ ও জাতির সকল মানুষের শান্তি ও মঙ্গল কামনায় গাজীপুরে ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান মঠ মন্দিরে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
১৭ইও ১৮ই জানুয়ারি শুক্র ও শনিবার শ্রীমদ্ভাগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়।১৯ই জানুয়ারী রবিবার থেকে  ২১ই জানুয়ারী মঙ্গলবার পর্ষন্ত শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান ও ২২ই জানুয়ারী  শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, মহাপ্রভুর ভোগ ও প্রসাদ বিতরন। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার দধি মঙ্গল, জলকেলি, কুঞ্জভঙ্গ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান  মঠ মন্দিরের  পরিচালনা ও সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক  খোকন চন্দ্র দে জানান, সকলের সার্বিক সহযোগিতায় ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান মঠ মন্দিরে গীতা পাঠ, মহা নামযজ্ঞ, লীলা কীর্তন সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত  হচ্ছে।
আয়োজক কমিটির সহ-সভাপতি সুশান্ত সরকার জানান, কলি যুগের  মুক্তির একমাত্র পথ হরিনাম কীর্তন।  এই অনুষ্ঠান থেকে বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করি।
শান্তি, সম্প্রীতি ও মুক্তির পথ পেতে ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান মঠ মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  দেশ ও জাতির মঙ্গল কামনায়  এ কীর্তনের  আয়োজন করা হয়।
দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা  এসে কীর্তন শোনেন ও প্রসাদ গ্রহন করেন। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে ঐশ্বরিক শান্তির সাথে সংযোগ স্হাপন করতে সাহায্য করে ও মুক্তির পথ পাওয়া যায়।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102