বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ঘন কুয়াশায় পাটুরিয়া ও আরিচায় ফেরি চলাচল বন্ধ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

ঘন কুয়াশায় পাটুরিয়া ও আরিচায় ফেরি চলাচল বন্ধ।

পদ্মায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এর এক পর্যায়ে মধ্যরাত ৩টার দিকে ঘন কুয়ার কারণে নৌপথে ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্ট হয়ে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে বনলতা, বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের তিনটি ফেরি আটকা পড়লে সেখানেই নোঙর করে। পরে মধ্যরাত সাড়ে ৩টার দিকে নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

অন্যদিকে যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথেও বন্ধ রয়েছে ফেরি চলাচল। নদীতে কুয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় মাঝ নদীতে শাহ আলী ও কিষানী নামের দুটি ফেরি নোঙর করে। পরে মধ্যরাত ২ টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির চৌধুরী ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে বুধবার মধ্যরাত ৩ টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে তিনটি ফেরিটি আটকা পড়ে। যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

অপরদিকে একই কারণে আরিচা-কাজিরহাট নৌপথ বন্ধ রাখা হয়েছে। তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে দুটি নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102