বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বদলে গেল পুলিশ-র‍্যাব-আনসারের পোশাক।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

বদলে গেল পুলিশ-র‍্যাব-আনসারের পোশাক।

অবশেষে বদলে গেল পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পুলিশের জন্য, র‍্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা পোশাক চূড়ান্ত করা হয়েছে।

আজ সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন মেলে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে ব্রিফিংইয়ে এ তথ্য নিশ্চিত করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাকের সঙ্গে তাদের মন-মানসিকতার পরিবর্তন হতে হবে।

জানা গেছে, ১৮টি পোশাক পরিহিত পুলিশ আনসার ও র‍্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করে। পরে সেখান থেকে তিনটি পোশাক নির্বাচন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, পুলিশের পোশাকের রঙ হবে আয়রন, র‍্যাবের পোশাকের রঙ অলিভ এবং আনসারের পোশাকের রঙ গোল্ডেন হুইট।

এদিকে বর্ডারে বিজিবির ক্ষমতা বাড়ানোর ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিএসএফ সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেল ব্যবহার করতে পারে বর্ডারে। এখন থেকে বর্ডারে বিজিবিও সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেল ব্যবহার করতে পারবে, যা এতদিন পারেনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102