বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন

পূবাইলে বিদেশি পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

সুব্রত চন্দ্র দাস,গাজীপুর সদর,প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
পূবাইলে বিদেশি পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকা থেকে বিদেশি পিস্তল ও ৪০০ পিস ইয়াবাসহ নাদিম(৪৫) নামে এক যুবক কে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।
বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের  উপ-পুলিশ পুলিশ কমিশনার এন,এম নাসির উদ্দিন  এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান,মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলামের নেতৃত্বে এস আই মারফত আলী সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল ০৬ ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পূবাইল হাড়িবাড়ি টেক এলাকায় গ্রেফতারকৃত নাদিমের বড় বোন ইলা মনির বাসা থেকে নাদিম কে গ্রেপ্তার করে,এ সময় তার হেফাজতে থাকা ম্যাগাজিন ও একটি বুলেটসহ বিদেশি পিস্তল যাতে খুদায় করে মেইড ইন ইতালি লেখা এবং ঘরের ভিতরের ওয়ারড্রব থেকে  নিষিদ্ধ মাদক দ্রব্য ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃত নাদিম গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের সাপমারা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে বলে জানা যায়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম জানান গ্রেফতারকৃত নাদিমকে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃত নাদীম ২০১৪ সালে অস্ত্র মামলা ও ২০১৭ সালে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কয়েক মাস জেল হাজতে ছিল বলে জানা যায় ।সে এলাকার চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102