বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন

রাজধানী থেকে ৮১০ ছিনতাইকারী গ্রেপ্তারঃ ডিএমপি।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

রাজধানী থেকে ৮১০ ছিনতাইকারী গ্রেপ্তারঃ ডিএমপি।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) ৮১০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ রবিবার (১২ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

রাজধানীতে ছিনতাই বাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ‘ছিনতাই রোধে ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় ডিবি ও থানা পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। টহল কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনা করে বিভিন্ন ছিনতাই চক্রের নাম-ধাম শনাক্ত করে অভিযান চলমান রয়েছে। বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সোর্সের মাধ্যমে অপারেশন পরিচালনা করছে ডিবি ও থানা পুলিশ।’

ছিনতাইকারী গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরে মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ‘গত অক্টোবর মাসে ৯৮ জন, নভেম্বর মাসে ১৪৮ জন, ডিসেম্বর মাসে ৫৬৪ জন ছিনতাইকারীকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে ৩৭৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে ‘

তিনি আরো বলেন, ‘ছিনতাই রোধে আমাদের কার্যক্রম চলমান আছে।

আশা করি, গ্রেপ্তারের মাধ্যমে যখন তারা (ছিনতাইকারী) আইনের আওতায় চলে আসবে, বিভিন্ন মামলায় ছিনতাইকারীরা কারাগারে থাকবে, তখন তাদের সংখ্যা কমে আসবে এবং আমরা এর থেকে পরিত্রাণ পাব।’

এ সময় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান, রমনা জোনের ডিসি মাসুদ আলম উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102